ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছিনতাইকালে যুবক আটক

খবর টি পড়েছেন : ১৮৯
শেরপুরে ছিনতাইকালে যুবক আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ছিনতাইকালে সাব্বির নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর রবিবার রাতে শহরের নাগপাড়া দুর্গা নারায়ণপুরে ওই ঘটনা ঘটে।
জানা যায়, পৌর শহরের নাগপাড়া দুর্গা নারায়ণপুরের বাসিন্দা সাবেক সেনা সদস্য বেলায়েত হোসেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে বাড়ি যাওয়ার সময় ৪ সদস্যের একটি ছিনতাইকারী দল তাকে গতিরোধ করে। ওইসময়ে তারা বেলায়েত হোসেনের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালানোর পথে এক ছিনতাইকারী পানিতে পড়ে যায়। পরে বেলায়েত হোসেন তাকে ধরে চিৎকার করলে স্থানীয়রা এসে ছিনতাইকারী সাব্বিরকে (২৩) আটক করে। এরপরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর ছিনতাইকারীর কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার করে পুলিশ। তবে সবগুলো মোবাইল ফোন পানিতে ভিজে নষ্ট যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত সাব্বিরে কাছে তথ্য নিয়ে বাকীদের নাম পরিচয় জানা ও ধরার জন্য কাজ করছে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে শেখ জামাল স্মৃতি সংসদ উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুর সীমান্তের গজনী অবকাশে হবে নৃ-তাত্ত্বিক, মুক্তিযুদ্ধ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads