ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানের জোড়া গোলে চেলসিকে হারালো লিভারপুল

খবর টি পড়েছেন : ২৬০
মানের জোড়া গোলে চেলসিকে হারালো লিভারপুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করে দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে লিভারপুল। ২০ সেপ্টেম্বর রবিবার রাতে গত আসরের চ্যাম্পিয়নরা সাদিও মানের জোড়া গোলে প্রথমার্ধেই ১০ জনের দল হয়ে পড়া চেলসিকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে ২-০ ব্যবধানে।

Shamol Bangla Ads

স্টামফোর্ড ব্রিজে এক দুঃস্বপ্নের রাত কাটিয়েছেন চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তবে ব্লুজরা শক্তি হারায় আন্দ্রেস ক্রিস্টেনসেন মাঠ ছাড়ার পর। জর্ডান হ্যান্ডারসনের দেওয়া পাস থেকে পাওয়া বল নিয়ে যাওয়ার সময় মানেকে ফাউল করেন তিনি। তার জন্য রেফারি পল টিয়ারনি শুরুতে ড্যানিশ ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখান। কিন্তু পরে রিভিউ দেখে প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে লাল কার্ড দেখানো হয় ক্রিস্টেনসেনকে।

এই ফাউলের শিকার হওয়ার শাস্তি মানে চেলসিকে দিয়েছেন জোড়া গোলে। ম্যাচের ৫০তম মিনিটে রবার্তো ফিরমিনোর ক্রস থেকে গোলরক্ষক কেপাকে বোকা বানান সেনেগালিজ ফরোয়ার্ড। এর চার মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল করেন মানে।

Shamol Bangla Ads

এই ম্যাচ দিয়ে লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে থিয়াগো আলকান্তারার। ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বায়ার্ন মিউনিখ ছেড়ে অ্যানফিল্ডে এসেছেন স্প্যানিশ মিডফিল্ডার।

টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশে চেলসি। শীর্ষে লেস্টার সিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেইমারের অধিনায়কত্বে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে ব্রাজিল পরবর্তী সংবাদ নাম বদলে ভিলিয়ার্স এখন পরিতোষ পান্ত!

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads