স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে ৪ দিনব্যাপী বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। ২০ সেপ্টেম্বর রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সপ্তাহের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিআরটিএ, শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনীয়ারিং) আব্দুল্লাহ আল মামুন জানান, সেবা সপ্তাহ চলাকালে বিআরটিএর সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হবে। একইসঙ্গে ট্রাফিক আইন মেনে চলার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা ও দেয়ালে পোস্টার লাগানো হবে। আগামি ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই সেবা সপ্তাহ শেষ হবে।
























