স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আবেদীন হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর রবিবার দুপুরে সদর উপজেলার তারাকান্দি এলাকায় আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন,জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবুল হাসেম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁন, সদর উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি, আবেদীন হাসপাতালের সিনিয়র ম্যানেজার (মানব সম্পদ ও প্রশাসন) তারিকুল ইসলাম, জরুরী বিভাগের চিকিৎসক মাসুম বিল্লাহ, মার্কেটিং সুপারভাইজার সাজ্জাদ হোসেন সবুজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবেদীন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম রনি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন চিকিৎসা সেবার পাশাপাশি মা ও শিশুদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন ডা. অমি।
























