ads

রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনলাইন স্কুলের শুভেচ্ছা স্মারক পেলেন শ্যামলবাংলা২৪ডটকম’র ২ রিপোর্টার

খবর টি পড়েছেন : ২৪৭
শেরপুরে অনলাইন স্কুলের শুভেচ্ছা স্মারক পেলেন শ্যামলবাংলা২৪ডটকম’র ২ রিপোর্টার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঘরে বসেই ইন্টারনেট ও ডিশের মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্যে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় শুরু হওয়া শেরপুর অনলাইন স্কুলের উদ্যোগে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। অনলাইন ক্লাসে সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য ২০ সেপ্টেম্বর রবিবার বিকেলে শহরের বটতলাস্থ ভিক্টোরিয়া একাডেমি মিলনায়তনে শ্যামলবাংলা২৪ডটকম’র স্টাফ রিপোর্টার জয়ন্ত দে ও শিক্ষানবীশ রিপোর্টার নাওয়ার সালসাবিল দুর্দানাকে শুভেচ্ছা স্মারক তুলে দেন অনলাইন স্কুলের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। ওইসময় সমন্বয়ক হাসিব আল হাসান, শিক্ষক আমিনুর রসুল, শিক্ষিকা আহমিন আবেদ নূপুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে শেরপুরে লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই জনউদ্যোগ, প্রেসক্লাব, আইইডি, আবির্ভাব ও এসডিডিএফ’র সহযোগিতায় অনলাইন স্কুল, শেরপুরের ফেইসবুক পেইজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির লাইভ ক্লাসের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে আসছে অনলাইন স্কুল, শেরপুর। পরে ডিশ লাইনের মাধ্যমে সরাসরি ও পুনঃপ্রচার করা হয় লাইভ ক্লাসগুলো। ইতোমধ্যে এ উদ্যোগটি জেলায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ শুরু পরবর্তী সংবাদ শেরপুরের গারোপাহাড়ের পাদদেশ থেকে ভিয়েতনামের মঞ্চে স্বরূপ আমিন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads