ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হঠাৎ বাংলাদেশ দলের চাকরি ছাড়লেন ম্যাকমিলান

খবর টি পড়েছেন : ১৭৯
হঠাৎ বাংলাদেশ দলের চাকরি ছাড়লেন ম্যাকমিলান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দায়িত্ব নেয়ার আগেই আকস্মিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের চাকরি ছাড়লেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান। শনিবার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে অপারগতার কথা জানিয়েছেন ম্যাকমিলান। তার বাবার মৃত্যুর কারণে এখন কোনো দায়িত্ব নিতে পারবেন না তিনি।

Shamol Bangla Ads

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ম্যাকমিলান আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, সম্প্রতি তার বাবা মারা গেছে। এই শোকাবহ সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়া সম্ভবপর নয় তার জন্য। আমরা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করছি। তার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে।’
উল্লেখ্য, গত ২১ আগস্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে নেইল ম্যাকেঞ্জি সরে দাঁড়ান। এতে অনেকটাই বিপদে পড়ে বিসিবি। আসন্ন শ্রীলক্ষা সফরকে সামনে রেখে ম্যাকেঞ্জির পদত্যাগের চারদিনের মধ্যেই ম্যাকমিলানতে নিয়োগ দিয়েছিল বিসিবি। আসন্ন শ্রীলঙ্কা সফরে ম্যাকমিলান টাইগারদের সঙ্গী হতে সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তার আর হচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বার্সার জয়ে মেসির জোড়া গোল পরবর্তী সংবাদ আইপিএলে যে তরুণদের দিকে চোখ থাকবে

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads