ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার্সার জয়ে মেসির জোড়া গোল

খবর টি পড়েছেন : ২৩১
বার্সার জয়ে মেসির জোড়া গোল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্রীড়া ডেস্ক || কে বলবে যে কদিন আগে বার্সেলোনা ও লিওনেল মেসির ছাড়াছাড়ির নাটক হয়েছিল? প্রাক মৌসুমের ম্যাচেই চেনা রূপে ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১৬ সেপ্টেম্বর বুধবার রোনাল্ড কোম্যানের অধীনে বার্সার দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেছেন, জিরোনার বিপক্ষে তার দল জিতেছে ৩-১ গোলে।

Shamol Bangla Ads

প্রথম গোলটি করেন ফিলিপ্পে কৌতিনিয়ো। বায়ার্ন মিউনিখ থেকে এই মৌসুমে ন্যু ক্যাম্পে ফেরা ব্রাজিলিয়ান তারকার লক্ষ্যে নেওয়া প্রথম শট ক্রসবারে আঘাত করে। পরে মাঝমাঠ থেকে মেসির বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে নতুন চুক্তি ফ্রান্সিসকো ট্রিনকাওর পাস থেকে গোলমুখ খোলেন কৌতিনিয়ো।

মেসি দলের স্কোর ২-০ করেন প্রথমার্ধের শেষ দিকে। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্টে শট নিয়ে জালে বল ঢোকান আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত মাসে ক্লাব ছাড়ার হুমকি দেওয়ার পর এটি তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধ শুরু হতে সামু সাইজ জিরোনার ব্যবধান কমান। ম্যাচে তারা ফেরার যে ইঙ্গিত দিয়েছিল, তা শেষ করে দেন মেসি। ৫০তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে আরেকটি দুর্দান্ত গোল করেন আর্জেন্টাইন সেনশেসন এলএম১০।

Shamol Bangla Ads

গত শনিবার জিমন্যাস্টিকের বিপক্ষে খেলা লাইনআপে ৪টি পরিবর্তন নিয়ে জিরোনার বিপক্ষে দল সাজান কোম্যান। ম্যাচেও নয়বার খেলোয়াড় অদলবদল করেন, কেবল ডিফেন্ডার রোনাল্ড আরাউজো ও গোলকিপার নেতো পুরো ম্যাচ খেলেন।

উল্লেখ্য, আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) এবারের লা লিগায় উন্নীত দল এলচের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ খেলবে বার্সেলোনা। ২৭ সেপ্টেম্বর রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে শুরু হবে মেসিদের লা লিগার লড়াই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেই ইয়ামিনকে জার্সি-ব্যাট দিলেন মুশফিক পরবর্তী সংবাদ হঠাৎ বাংলাদেশ দলের চাকরি ছাড়লেন ম্যাকমিলান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads