ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে চিকিৎসককে মারধর ॥ অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের ২ দিনের আলটিমেটাম

খবর টি পড়েছেন : ২৪৩
নালিতাবাড়ীতে চিকিৎসককে মারধর ॥ অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের ২ দিনের আলটিমেটাম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর প্রতিনিধি) ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত এক চিকিৎসককে রোগীর স্বজনদের হাতে মারধররের ঘটনা ঘটেছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তাহীনার কারণে জরুরী বিভাগ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৪ ঘন্টা বর্হিবিভাগ ও অর্ন্তবিভাগের সেবা বন্ধ রাখা হয়। পরে মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বছির আহামেদ বাদল এর আশ্বাসে ফের চিকিৎসা সেবা চালু করা হয়েছে। তবে ২ দিনের মধ্যে অপরাধিদের গ্রেপ্তার না করা হলে ফের বর্হিবিভাগ ও অর্ন্তবিভাগ সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের জাঙ্ঘালিয়াকান্দা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন (৩৫) অসুস্থ হয়ে পড়লে তার স্বজনেরা হাসপাতালে কর্মরত মেডিক্যাল এসিস্ট্যান্ট আবদুর রউফকে বাড়ি নিয়ে যান। বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীকে হাসপাতালে আনার পরামর্শ দেন চিকিৎসক। পরে অসুস্থ শাকিলকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এতে মৃত শাকিলের লোকজন ক্ষিপ্ত হন। তাই রাত সাড়ে ৯টার দিকে ২৫-৩০ জনের একটি দল আকস্মিক জরুরী বিভাগে প্রবেশ করে ওই সময় দায়িত্বে থাকা মেডিক্যাল এসিস্ট্যান্ট দেলোয়ার হোসেনের উপর হামলা শুরু করেন। পরে তারা চলে গেলে গুরুতর আহত দেলোয়ারকে তার সহকর্মীরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পরে রাতেই সিসিটিভি ফুটেজ দেখে নিগ্রিহ চিকিৎসক দেলোয়ার হোসেন বাদী হয়ে হামলাকারী আসলাম হোসাইন, আমিনুল ইসলাম, রোমান মিয়া, মো. আবু রায়হান, অনিক মিয়া, আইয়ুব আলী, আবির হোসেন, নয়ন মিয়া, মো.আসাদ ও জাকির হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে আরও ৫/৭ জনকে অজ্ঞতনামে আসামী করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওই ঘটনার পর থেকে অপরাধিদের শাস্তির দাবিতে ও নিজেদের নিরাপত্তারহীনতার কারণ দেখিয়ে মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের অর্ন্তবিভাগ ও বর্হিবিভাগের সকল ধরণের চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘একাত্তরের নকলার মুক্তিযুদ্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাবেক এমপির বাড়িতে চুরির চেষ্টা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads