ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘একাত্তরের নকলার মুক্তিযুদ্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

খবর টি পড়েছেন : ২৫৫
শেরপুরে ‘একাত্তরের নকলার মুক্তিযুদ্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলার নকলা উপজেলার মুক্তিযুদ্ধ নিয়ে ‘১৯৭১ নকলার মুক্তিযুদ্ধ’ নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় মুক্তিযোদ্ধার সন্তান জেলা প্রশাসক আনার কলি মাহবুব ওই বইটির মোড়ক উেেন্মাচন করেন। বইটি লিখেছেন নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম। মোড়ক উন্মোচনকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, নকলা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবুল মনসুর, নকলা উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

স্বাগত বক্তব্যে লেখক ফজলুল করিম (৭২) বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে পাকহানাদার বাহিনীর অত্যাচার, নির্যাতনের বর্ণনা রয়েছে এ বইয়ে। এছাড়া নকলার সুবর্ণখালী যুদ্ধ, গৌড়দ্বার বাজারের যুদ্ধ, কায়দা গ্রাম ও নারায়ণখোলা বাজারের যুদ্ধসহ হানাদারমুক্ত নকলার ইতিহাস তুলে ধরা হয়েছে। তিনি বলেন, যুদ্ধের পর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নেওয়া তথ্য এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তীতিক্ষার কথা এতে লিপিবদ্ধ করা হয়েছে। তাছাড়া দীর্ঘ ৩ বছর গ্রামে-গঞ্জে ঘুরে যুদ্ধকালীন সময়ে দেশের প্রকৃত চিত্রও তুলে ধরা হয়েছে। বইটিতে নকলা উপজেলায় যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং লুটতরাজ করা হয়েছে তাদের, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার তালিকাও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, একজন মুক্তিযোদ্ধা জীবনের পড়ন্ত বেলায় নিজে এ বইটি লিখেছেন। মুক্তিযুদ্ধে নকলা উপজেলার সঠিক ইতিহাস তুলে ধরে তিনি স্মরনীয় হয়ে থাকবেন। পরে মুক্তিযোদ্ধার সন্তান শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের হাতে কয়েকটি বই উপহার দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা লিগ্যাল এইডের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে চিকিৎসককে মারধর ॥ অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads