ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাবেক এমপির বাড়িতে চুরির চেষ্টা

খবর টি পড়েছেন : ২৩৯
শ্রীবরদীতে সাবেক এমপির বাড়িতে চুরির চেষ্টা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সাবেক এমপি মরহুম খন্দকার মোহাম্মদ খুররমের বাড়িতে চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাদশা মার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে। এছাড়াও এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটায় এলাকায় চোর আতংক বিরাজ করছে।

Shamol Bangla Ads

সাবেক এমপি মরহুম খন্দকার মোহাম্মদ খুররমের ছোট ভাই কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য খন্দকার ফারুক আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ভায়াডাঙ্গা বাদশা মার্কেট এলাকার বাড়ির ঘরের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে। ওই সময় শব্দ পেয়ে তার স্ত্রী ঘর থেকে চোর বলে চিৎকার দিলে বাড়ির লোকজন উঠে দুর্বৃত্তদের ধাওয়া করে। ওই সময় দুর্বৃত্তরা পায়ের দুই জোড়া স্যান্ডেল ও ব্যবহৃত একটি জামা কাপড় ফেলে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় প্রায় চুরির ঘটনা ঘটছে। এতে চোর আতংকে রয়েছেন সেখানকার বাসিন্দারা। ওই ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই আজিজুর রহমান ও এসআই খোরশেদ আলম। এসআই আজিজুর রহমান আজিজ জানান, ঘটনাটির তদন্ত চলছে। চোর চক্রকে ধরতে সর্বাত্মক চেষ্টা করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে চিকিৎসককে মারধর ॥ অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের… পরবর্তী সংবাদ পৌর নির্বাচন ॥ শেরপুরে আ’লীগ-বিএনপিতে মেয়র পদে প্রার্থীর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads