স্টাফ রিপোটার ॥ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট তাহমিনা তারিনকে বিদায় সংবর্ধনা ও নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট কাউছার আহাম্মেদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে ১৩ সেপ্টেম্বর রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেটের কার্যালয়ে ঘরোয়াভাবে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট তাহমিনা তারিনকে বিদায় সংবর্ধনা ও নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট কাউছার আহাম্মেদকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট তাহমিনা তারিন ও নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট কাউছার আহাম্মেদ প্রমুখ।

জানা যায়, কাউছার আহাম্মেদ ৩৫তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হন। বিসিএস ক্যাডার হিসেবে গাজীপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্ম জীবন শুরু হয়। পরে গোপালগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। অতঃপর ১৩ সেপ্টেম্বর থেকে তিনি শেরপুর জেলার নকলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কাজে যোগদান করলেন।
অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট তাহমিনা তারিনকে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে পদায়ন করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়েছে। নতুন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কাউছার আহাম্মেদ তার স্থলাভিষিক্ত হলেন।























