ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদের যোগদান

খবর টি পড়েছেন : ২৬৫
নকলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদের যোগদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ নকলা উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কাজে যোগদান করেছেন কাউছার আহাম্মেদ। ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরের নতুন কর্মস্থল নকলা অফিসের দায়িত্ব তুলে নেন তিনি। কাউছার আহাম্মেদ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট তাহমিনা তারিনের স্থলাভিষিক্ত হলেন।

Shamol Bangla Ads

জানা যায়, নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ৩৫তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হন। বিসিএস ক্যাডার হিসেবে গাজীপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে তাঁর প্রথম কর্ম জীবন শুরু হয়। এরপরে গোপালগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তার কর্মস্থলের দ্বিতীয় বারের বদলী আদেশ অনুযায়ী (১৩ সেপ্টেম্বর) থেকে তিনি শেরপুর জেলার নকলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কাজে যোগদান করেন। মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থল নকলা উপজেলার জনগণকে ভূমি বিষয়ক সার্বিক সেবাদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবেন এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, ভূমি বিষয়ক সেবাদানের মাধ্যেমে সকলের সহযোগিতায় নকলা উপজেলাকে মডেলে পরিণত করতে চাই।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ওয়েব সাইডে প্রকাশিত এক প্রজ্ঞাপন (অফিস আদেশ) মতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট তাহমিনা তারিনকে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে পদায়ন করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। আর তার স্থলে কাউছার আহাম্মেদকে নকলা উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছেন যথাযথ কর্তৃপক্ষ। এ অফিস আদেশের প্রেক্ষিতে শেরপুর জেলার নকলা উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কাউছার আহাম্মেদ যোগদান করলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিদায়… পরবর্তী সংবাদ শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা ম্যাজিস্ট্রেট আনার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads