ads

রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার আঘাতে চাচীর মৃত্যু

খবর টি পড়েছেন : ২২১
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার আঘাতে চাচীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা সুজনের আঘাতে লেবুজা বেগম (৭০) নামে এক বৃদ্ধা চাচী মারা গেছেন। ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত লেবুজা স্থানীয় গুলমাহমুদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একখন্ড জমি নিয়ে দেবর নুরল ইসলামের ছেলে সুজনের (৩৫) সাথে লেবুজা বেগমের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে রবিবার দুপুরে ২ পরিবারের মধ্যে ঝগড়া লাগে। প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি শুরু হলে সুজন চাচীকে চড়-থাপ্পর মেরে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে লেবুজা বেগম জ্ঞান হারান। পরে স্থানীয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অসচ্ছল ইমামদের মাঝে সুদমুক্ত ঋণ ও দুস্থ-কর্মহীনদের… পরবর্তী সংবাদ নকলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিদায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads