জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার : শেরপুরে নারী রক্তদান সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার শহরের নিউমার্কেটস্থ সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

নারী রক্তদান সংস্থার নির্বাহী সভাপতি প্রতিভা নন্দী তিথীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা (রেজিঃ) আরিফুর রহমান, জেলা উদীচীর সভাপতি সারোয়ার জাহান তপন, সংস্থার উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সংস্থার ফেলো আবুল কালাম আজাদ, আচড়ের পরিচালক সাইফুল আলম শাহীন, সংস্থার উপদেষ্টা এসএম আবু হান্নান, এসডিডিএফ’র সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শুভংকর সাহা, লেকচার পাবলিকেশনের জোনাল ম্যানেজার উজ্জ্বল কুমার ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।।
অনুষ্ঠানের শুরুতে মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আলোচনা শেষে কেক কাটা হয়।























