স্টাফ রিপোর্টার ॥ শেরপুর কালেক্টরেট (ডিসি অফিস) নন-গেজেটেড কর্মচারী কল্যাণ সমিতির নয়া কমিটি গঠন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জেলা কালেক্টরেটের সিএ টু ডিসি মেহেদি হাসানকে সভাপতি ও অফিস সহকারী দুলাল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান (উচ্চমান সহকারী), আকরামুল হক (অফিস সহকারী) ও ছাইদুল ইসলাম (অফিস সহকারী), যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার (অফিস সহকারী) ও হাবিবুর রহমান (অফিস সহকারী), সহ- সাধারণ সম্পাদক জাহিদুল হক (সিএ টু ডিসি-বাংলো) ও হেলাল উদ্দিন (অফিস সহকারী), সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসাইন (সহকারী নাজির), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (সহকারী নাজির), অর্থ সম্পাদক মোঃ আখতারুজ্জামান (সহকারী নাজির), দপ্তর সম্পাদক মোহাম্মদ আল আমিন (সাটিফিকেট সহকারী), সাহিত্য ও পাঠাগার সম্পাদক রহিছ উদ্দিন (অফিস সহকারী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুর রহমান রানা (সিএ টু এডিসি), ধর্মীয় সম্পাদক মোঃ আজিমদ্দিন (অফিস সহায়ক), প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান (প্রসেস সার্ভার) কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম (গাড়িচালক), মোঃ আলী হোসেন (সার্ভেয়ার), রেজাউল করিম (সিএ কাম ইউডিএ), বিলকিছ বেগম (অফিস সহকারী), হাবিবুর রহমান (অফিস সহকারী), কাকলী কাউসার (অফিস সহকারী), আবুল কালাম আজাদ (ডিএমও) এবং সোহেল রানা (অফিস সহায়ক)। এছাড়া কমিটিতে ১২ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ রাখা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক জানান, আমাদের নির্বাচিত করার জন্য কালেক্টরেটের সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। কালেক্টরেটের কর্মকর্তা/কর্মচারী এবং সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া প্রার্থনা করি, যাতে আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।























