ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ গাঁজা ব্যবসায়ীর কারাদন্ড

খবর টি পড়েছেন : ২৪১
নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ গাঁজা ব্যবসায়ীর কারাদন্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজাসহ আটক ৩ যুবককে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহজাহান (৩৩), একই গ্রামের শামছুদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও কোন্নগর গ্রামের রাবারড্যাম এলাকার কফিল উদ্দিনের ছেলে তারা মিয়া (৩৩)। এরমধ্যে শাহজাহান ও ফরিদুলকে ১ বছর করে এবং তারা মিয়াকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পূর্ব সমশ্চুড়া ইকোপার্ক এলাকার উত্তর পাশ থেকে শাহজাহানকে ২৫০ গ্রাম গাঁজা, ইকোপার্ক এলাকার দক্ষিণ পাশ থেকে ফরিদুলকে ১শ গ্রাম গাঁজা ও পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে তারা মিয়াকে ৫শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের পৃথকভাবে দন্ড প্রদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৭ অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবী পেলেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ… পরবর্তী সংবাদ শেরপুর কালেক্টরেট নন-গেজেটেড কর্মচারী কল্যাণ সমিতির নয়া সভাপতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads