ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ॥ আরোহী আহত

খবর টি পড়েছেন : ২২৪
নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ॥ আরোহী আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনন্দ (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত ও আরোহী সুজন (১৭) গুরুতর আহত হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নকলা পৌর শহরের উকিলপাড়া এলাকায় জনস্বাস্থ্য অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও আহত সুজন একই এলাকার শাহজাহানের ছেলে। গুরুতর আহত অবস্থায় সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নকলা পৌর শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আনন্দ মারা যায়। পরে স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইউএনও আরিফুর রহমানের বদলিজনিত বিদায় সংর্বধনা পরবর্তী সংবাদ শেরপুরে অনুমোদনবিহীন জিনিয়া জেনারেল হাসপাতাল সীলগালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads