ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনুমোদনবিহীন জিনিয়া জেনারেল হাসপাতাল সীলগালা

খবর টি পড়েছেন : ৩৮০
শেরপুরে অনুমোদনবিহীন জিনিয়া জেনারেল হাসপাতাল সীলগালা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অনুমোদনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জিনিয়া জেনারেল (প্রাঃ) হাসপাতালটি সীলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শহরের নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফের উপস্থিতিতে ওই হাসপাতালটি সীলগালা করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর শহরের নারায়ণপুর এলাকায় জেলা সদর হাসপাতাল সড়কের সাবেক জেনী জেনারেল (প্রাঃ) হাসপাতালের ভবনটিতে জনৈক রেজাউল করিম জেলা স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই গড়ে তুলেন জিনিয়া জেনারেল (প্রাঃ) নামে একটি হাসপাতাল। রেজিস্ট্রেশন ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হাসপাতালটি সীলগালা করে দেওয়া হয়।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, জিনিয়া জেনারেল (প্রাঃ) হাসপাতালের মালিক পক্ষ বিনা অনুমতিতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই হাসপাতাল পরিচালনা করে আসছিলেন। অনুমোদনবিহীন এবং যথাযথ কাগজপত্র না থাকায় ওই হাসপাতালটি সীলগালা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ॥ আরোহী… পরবর্তী সংবাদ শেরপুরে ৭ অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবী পেলেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads