নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমানকে বদলিজনিত কারণে বিদায় সংর্বধনা দিয়েছে উপজেলা পরিষদ। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাংবাদিক, সুধী মহলসহ সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনও আরিফুর রহমান ময়মমনসিংহ সিটি কর্পোরেশনে বদলি হয়েছেন।























