ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার করোনায় আক্রান্ত আর্জেন্টাইন তারকা ডি মারিয়া ও পারদেস

খবর টি পড়েছেন : ৩২৩
এবার করোনায় আক্রান্ত আর্জেন্টাইন তারকা ডি মারিয়া ও পারদেস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন প্যারিসের ক্লাব পিএসজির গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো পারদেস। বিষয়টি জানিয়েছে ফুটবলভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন। সোমবার ২ ফুটবলারের করোনায় আক্রান্তের খবর জানায় পিএসজি। কোন ২ জন আক্রান্ত ওই ব্যাপারে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত প্রকাশ্যে এলো তাদের নাম। ইএসপিএনের প্রতিবেদনে জানা যায়, ওই ২ জন হলেন ডি মারিয়া ও পারদেস।

Shamol Bangla Ads

এদিকে করোনায় আক্রান্ত হলেও ডি মারিয়া ও পারদেসের কোনো উপসর্গ দেখা যায়নি। দুজনেই আপাতত সেলফ আইসোলেশনে আছেন।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর খেলোয়াড়দের ছুটি দেয় পিএসজি। ছুটি পেয়ে অবকাশযাপনে স্পেনের দ্বীপ ইবিজিয়ায় যান খেলোয়াড়রা। সেখান থেকেই নাকি করোনায় আক্রান্ত হন ২ আর্জেন্টাইন তারকা। ডি মারিয়া ও পারদেসের সঙ্গে স্পেনে গিয়েছিলেন নেইমার জুনিয়রও। তবে ২ জনের কোভিড-১৯ পজিটিভের কথাই জানায় ফরাসি চ্যাম্পিয়নরা।

Shamol Bangla Ads

নতুন মৌসুমের আগে করোনার দুঃসংবাদে বড় ধাক্কা খেল ক্লাবটি। কারণ, ১০ সেপ্টেম্বর শুরু হবে লিগ ওয়ানের ২০২০-২১ মৌসুম। শুরুর দিকে দুই তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে মৌসুমের আগে নেইমারদের আরও একবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে বলে জানায় পিএসজি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ফিরেছেন সাকিব আল হাসান  পরবর্তী সংবাদ মেসির বদলে এবার রোনালদোর সতীর্থ সুয়ারেজ!

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads