ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির বদলে এবার রোনালদোর সতীর্থ সুয়ারেজ!

খবর টি পড়েছেন : ২৭১
মেসির বদলে এবার রোনালদোর সতীর্থ সুয়ারেজ!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকেই দলের অন্যতম সদস্য ছিলেন লুইস সুয়ারেজ। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধে একেরপর এক জয় উপহার দিয়েছেন বার্সাকে। তবে সেই দিন শেষ। বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান এসেই এই উরুগুয়ে স্ট্রাইকারকে বিদায় বলে দিয়েছেন। নতুন দল হিসেবে জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন তিনি। দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হলেই মেসির বদলে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হবেন এই ফরোয়ার্ড।
চলতি মৌসুম শেষে গঞ্জালো হিগুয়েনকে বিদায় জানিয়েছে জুভেন্টাস। এতে দলটির একজন স্ট্রাইকার কমে গেছে। সেই জায়গা পূরণেই সুয়ারেজকে চাচ্ছে জুভরা। এরই মধ্যে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

Shamol Bangla Ads

বার্সেলোনার হয়ে সবশেষ মৌসুমটা ভালোই কাটিয়েছেন সুয়ারেজ। গত মৌসুমে ৩৬ ম্যাচে ২১ গোল করেছেন তিনি। তবে নতুন কোচ কোম্যানের বার্সাকে ঢেলে সাজানোর পরিকল্পনায় থাকছেন না সুয়ারেজ। এক ফোন কলেই এই স্ট্রাইকারকে না বলে দিয়েছেন বার্সা কোচ।

ইতালিয়ান দৈনিক লা গেজেত্তা দেল্লা স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, সুয়ারেজ ও জুভেন্টাসের প্রতিনিধিরা এরইমধ্যে দুবার আলাপ করেছেন। চুক্তি পাকা করতে জুভেন্টাসের বর্তমান স্পোর্টস ডিরেক্টর পাভেল নেদভেদের সঙ্গেও ফোনে কথা বলেছেন সুয়ারেজ।

Shamol Bangla Ads

জুভেন্টাসের সঙ্গে চুক্তি অনুযায়ী কর কেটে রেখে প্রতি মৌসুমে ১০ মিলিয়ন ইউরো বেতন পাবেন সুয়ারেজ। বর্তমানে বার্সাতেও একই বেতন পান ৩৩ বছর বয়সী এই উরুগুয়ান ফরোয়ার্ড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার করোনায় আক্রান্ত আর্জেন্টাইন তারকা ডি মারিয়া ও… পরবর্তী সংবাদ করোনায় আক্রান্ত নেইমার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads