ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ফিরেছেন সাকিব আল হাসান 

খবর টি পড়েছেন : ২৬৭
দেশে ফিরেছেন সাকিব আল হাসান 
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সাড়ে ৫ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ২ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

Shamol Bangla Ads

জানা গেছে, দেশে ফেরার পর করোনা পরীক্ষা করা হবে সাকিবের। এরপর কোয়ারেন্টাইন শেষে সাভারের বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন করবেন তিনি। দেশে করোনার প্রকোপ শুরুর পরই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সেখানে ছিলো তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরেন তিনি। মূলত সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর আগে ২০১৫ সালের ৯ নভেম্বর প্রথম সন্তানের বাবা হন সাকিব।

Shamol Bangla Ads

বিসিবির কোনো সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন না সাকিব। তবে জাতীয় দলের কোচরা তাকে একাকী ট্রেনিং করাতে পারবেন। সেটাও হতে হবে ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধার বাইরে। আগামী অক্টোবরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। নিষেধাজ্ঞা থাকায় সিরিজের শুরু থেকে খেলতে পারবেন না সাকিব।

উল্লেখ্য, ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৮ অক্টোবর নিষিদ্ধ হন সাকিব। যা শেষ হচ্ছে ২৯ অক্টোবর। তবে শ্রীলংকা সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার সুযোগ থাকছে সাকিবের।

বাংলাদেশ দলের হয়ে ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব। যথাক্রমে বাঁহাতি এই অলরাউন্ডার টেস্টে ৩৮৬২, ওয়ানডে ৬৩২৩ এবং টি-টোয়েন্টিতে ১৫৬৭ রান করেছেন। ক্রিকেটের সব ফরম্যাটে মোট ১৪ সেঞ্চুরি ও ৮০টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেকর্ড ৭০০ মিলিয়ন ইউরোতে ম্যান সিটিতে যাচ্ছেন মেসি পরবর্তী সংবাদ এবার করোনায় আক্রান্ত আর্জেন্টাইন তারকা ডি মারিয়া ও…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads