ads

রবিবার , ৩০ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার্সেলোনায় গার্দিওয়ালা, বৈঠক মেসির সঙ্গে

খবর টি পড়েছেন : ১৪৬
বার্সেলোনায় গার্দিওয়ালা, বৈঠক মেসির সঙ্গে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা তার নিজ শহর বার্সেলোনায় এসেছেন। ইংলিশ লিগের নতুন মৌসুম শুরুর আগে কাতালুনিয়ায় ছুটি কাটাবেন তিনি। এরপর সুযোগ বুঝে লিওনেল মেসির সঙ্গে তার বৈঠক করার খবরও দিয়েছে সংবাদ মাধ্যম মার্কা।

Shamol Bangla Ads

জানা গেছে, লিওনেল মেসি তার ২ দশকের ক্লাব বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন। ম্যানসিটি যাওয়ার ইচ্ছা তার। বার্সার সাবেক কোচ এবং গুরু পেপ গার্দিওয়ালার সঙ্গে ওই বিষয়ে কথাও হয়েছে মেসির। এরপর মেসির বাবা ইংল্যান্ড ঘুরে এসেছেন। তিনিও মেসির ম্যানসিটিতে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখেছেন। শুক্রবার গার্দিওয়ালা বার্সেলোনায় নেমে কায়ো ডিমসুন রেস্টুরেন্টে যান। এরপর রেস্টুরেন্টটির মালিক গার্দিওয়ালার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। এছাড়া মেসির সঙ্গে গার্দিওয়ালার সাক্ষাতের সময়ও নির্ধারণ করা হয়েছে বলে একটি টিভি অনুষ্ঠানে জানানো হয়েছে।

এর আগে মেসি বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সাকে তার ক্লাব ছাড়ার ব্যপারে জানিয়ে দিয়েছেন। অনুরোধ করেছে তাকে যেন রিলিজ ক্লজের শর্ত থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু বার্সেলোনা তাকে ছাড়তে নারাজ। মেসি আবার ঝামেলা চান না। তিনি তাই বার্সাকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। যাতে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বার্সা জানিয়েছে, চুক্তি নবায়নের শর্তেই তারা মেসির সঙ্গে আলোচনায় বসবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিকেএসপিতে অনুশীলনে আকবর আলীরা পরবর্তী সংবাদ লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads