ads

রবিবার , ৩০ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

খবর টি পড়েছেন : ১৬৮
লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ক্রীড়া ডেস্ক || নতুন মৌসুমের (২০২০-২১) প্রথম শিরোপা শোকেসে তুললো আর্সেনাল। তাও আবার লিভারপুলকে হারিয়ে। ২৯ আগস্ট শনিবার রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।

Shamol Bangla Ads

শনিবার ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ওইসময় বুকায়ো সাকার বাড়িয়ে দেওয়া বল থেকে বাঁকানো শটে দুর্দান্ত ১ গোল করেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে গার্নার্সরা।

বিরতির পর ৭৩ মিনিটে সমতা ফেরায় লিভারপুল। ওইসময় কর্নার থেকে আসা বলে গোল করেন তাকুমি মিনামিনো। যদিও তার গোলটি নিশ্চিত হওয়ার জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিতে হয়। শেষ পর্যন্ত গোলটি টিকে যায়। এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

Shamol Bangla Ads

এরপর টাইব্রেকারেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। লিভারপুলের তৃতীয় শটটি বারে মেরে দেন আরহিয়ান ব্রিউস্টার। অন্যদিকে আর্সেনাল ৫ টি শট থেকেই গোল আদায় করে নেয়। প্রথম গোলের মতো পেনাল্টি শটে শেষ গোলটিও করেন আউবেমেয়াং। শিরোপা জেতান দলকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বার্সেলোনায় গার্দিওয়ালা, বৈঠক মেসির সঙ্গে পরবর্তী সংবাদ সাবেক ফুটবলার আসলাম করোনায় আক্রান্ত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads