ads

বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৯টি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

খবর টি পড়েছেন : ১৭১
শ্রীবরদীতে ৯টি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে ২০২০-২১ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় ৯টি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। ২৬ আগস্ট বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরে ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
পোনা মাছ অবমুক্তকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদসহ মৎস্য সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে অভ্যন্তরিণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫৭.১৫ কেজি কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল এবং কালিবাউস) ১০-১৫ সেঃমিঃ আকারের মাছের পোনা অবমুক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা পরিষদ চত্বর পুকুর, উত্তর ষাইট কাঁকড়া আবাসন কেন্দ্র পুকুর, কর্ণঝোড়া আবাসন কেন্দ্র পুকুর, জলমহল গুচ্ছ গ্রাম পুকুর, ডা. সিরাজুল হক এতিমখানা পুকুর, রহমানিয়া এতিমখানা পুকুর, বালিয়চন্ডী রজব মায়মুনা হামিয়া সুন্নাহ মাদ্রাসা পুকুর, অমৃতা ইন্দিলপুর দারুল মাদ্রাসা পুকুর এবং হালগড়া তাজবিদুল কুরআন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতায় শেরপুরের ৫… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর দুর্লভ ছবিসহ ডিজিটাল ডিসপ্লে’র উদ্বোধন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads