স্টাফ রিপোর্টার ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি সম্বলিত ডিজিটাল ডিসপ্লের উদ্বোধন করা হয়েছে। ২৬ আগস্ট বুধবার রাতে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় জেলা বাস-কোচ মালিক সমিতি অফিসের সামনে নিজ অর্থায়নে নির্মিত ওই ডিজিটাল ডিসপ্লের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। ওইসময় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন, আনোয়ার হোসেন, আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহমুদুল হাসান রুবেল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুর রহমান অনন্ত, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, শাহিদুর রহমান শাহিন, জহিরুল ইসলাম, রাকিবুল ইসলাম সুমন, তানভীর আহম্মেদ পাপ্পু, আবু হানিফ, বিপুল, মোকলেস, রাকিবুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই ডিজিটাল ডিসপ্লেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ কিছু ছবি, মুজিববর্ষের অফিসিয়াল লোগোসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতার লাইন দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরপর স্বয়ংক্রিয়ভাবে সেগুলো পরিবর্তন হচ্ছে। ওই ডিজিটাল ডিসপ্লেতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি আইপিএস সংযুক্ত করা হয়েছে।























