স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ঝিনাইগাতী উপজেলার ২ জন আর শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলার একজন করে রয়েছেন। ২৬ আগস্ট বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষায় ওই ৪ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪১৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৪২ জন। আর ৮ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, বুধবার পর্যন্ত আক্রান্ত ৪১৫ জনের মধ্যে শেরপুর সদরে ২০৫, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৫, ঝিনাইগাতীতে ৩৬ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৪০৯ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৩৫৫ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৫৪ জনের।























