ads

বুধবার , ২৬ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডলার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৭৪
শেরপুরে ডলার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ আগস্ট মঙ্গলবার রাতে শহরের পৌরসভার মীরগঞ্জ মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেষেরচর গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী সুফিয়া বেগম (৫০), সামছুল হকের ছেলে সাজু মিয়া (৪০), আক্তার হোসেনের ছেলে সাগর মিয়া (৩১) ও ছোট ভাই সাকিব রহমান (২০) এবং সাদা মিয়ার ছেলে ফাইজুর রহমান (২৫)। তবে ডলার প্রতারক চক্রের মূলহোতা একই গ্রামের মজনু মিয়ার ছেলে ফারুক মিয়া ওরফে মুন্সী (২৮) কৌশলে পালিয়ে যায়। বুধবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদনসহ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Shamol Bangla Ads

জানা যায়, সংঘবদ্ধ ওই প্রতারক চক্র মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানের মানুষকে কমদামে ডলার বিক্রির প্রলোভনে ফেলে আকৃষ্ট করে। তাদের ফাঁদে পড়ে কুমিল্লার দেবীদ্বার উপজেলার সূর্যপুর গ্রামের ডলার ক্রেতা শাহিদুল্লার ছেলে ওবায়েদউল্লাহ। প্রতারক চক্র ডলার ক্রেতা ওবায়েদউল্লাহকে কমদামে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে কুমিল্লা থেকে শেরপুরে নিয়ে আসে। পরে তাকে শহরের মীরগঞ্জ মহল্লার একটি বাসায় নিয়ে যায় এবং ডলার দেয়ার কথা বলে কৌশলে টাকা নিয়ে ডলার চক্রের মূল হোতা ফারুক মিয়া ওরফে মুন্সী পালিয়ে যায়। ওইসময় প্রতারিত ক্রেতা ওবায়েদউল্লাহ ওই ঘটনায় শেরপুর সদর থানায় ওই প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সদর থানার এসআই সুমন দেবনাথসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মীরগঞ্জ থেকে ডলার প্রতারক চক্রের ওই ৫ সদস্যকে আটক করে। অপরদিকে ক্রেতার কাছ থেকে হাতিয়ে নেয়া ৩ লাখ টাকার মধ্যে আটক ২ সদস্য সাজু মিয়ার কাছ থেকে ৪০ হাজার টাকা এবং সাগর মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা পুলিশ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভূঁইয়া ডলার প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ইউপি সদস্য ও… পরবর্তী সংবাদ শেরপুরে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads