ads

বুধবার , ২৬ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির জন্য প্রস্তুত ৩ ক্লাব

খবর টি পড়েছেন : ১৪৬
মেসির জন্য প্রস্তুত ৩ ক্লাব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্রীড়া ডেস্ক || লিওনেল মেসি বার্সেলোনায় থাকতে চাইছেন না। ২৫ আগষ্ট মঙ্গলবার মেসির আইনজীবীরা বার্সেলোনার কাছে একটি ফ্যাক্স পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড আর বার্সেলোনায় থাকবেন না। আগামী বছরের জুন পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ থাকলেও রিলিজ ক্লজের ঝামেলা মিটিয়ে আগেই চুক্তি বাতিল করতে চান। মেসির ক্যাম্প ন্যু ছাড়ার ঘোষণার পরপরই ইউরোপের ৩ ক্লাব মেসিকে পেতে উদ্যমী হয়ে উঠেছে।

Shamol Bangla Ads

জানা যায়, ৩৩ বছর বয়সি আর্জেন্টাইন সুপারস্টারকে পেতে আগ্রহী ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও পিএসজি। ইতালির ক্লাব দীর্ঘদিন ধরেই মেসিকে পেতে আগ্রহী। এজন্য বেশ কয়েকবার মেসির এজেন্টের সঙ্গে কথাও চালিয়েছে তারা। কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। সবশেষ পাওয়া খবর মেসিকে পেতে ২৬০ মিলিয়ন ইউরো প্রস্তুত রেখেছে ইন্টার মিলান। মেসির বাবা এরই মধ্যে মিলানের পোর্ত নোভা অঞ্চলে বাড়ি কিনেছেন। পাশাপাশি সেখানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ২ পক্ষের আলোচনা অনেকটাই এগিয়েছে। শেষ পর্যন্ত ২ পক্ষের আলোচনা কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার। মেসি ঠিকানা ইতালি হলে সবচেয়ে বেশি খুশি হবে ফুটবল ভক্তরা। সেখানে এরই মধ্যে ২ মৌসুম কাটিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসিও ইতালি লিগে ফিরলে পুনরায় বিশ্বের সেরা ২ ফুটবলারের একই মঞ্চে লড়াই হবে।

Shamol Bangla Ads

মেসিকে পেতে সবচেয়ে বেশি তৎপর ম্যানচেস্টার সিটি। সিটির কোচ পেপ গার্দিওলা মেসিকে পেতে আগ্রহী। তার অধীনে মেসি ক্যারিয়ারের স্বর্ণ সময় কাটিয়েছে। ইংলিশ গণমাধ্যম বলছে, সিটির পাশাপাশি মেসিরও ইপিএলে অংশগ্রহণের আগ্রহ আছে। পাশাপাশি সেখানে আছে মেসির সবচেয়ে কাছের বন্ধুর সার্জিও অ্যাগুয়েরো। ২ জনের রসায়ন বেশ জমতে পারে এমনটাই বিশ্বাস করে ফুটবল ভক্তরা।

এদিকে, মেসিকে পেতে আগ্রহী পিএসজিও। এজন্য যত টাকা প্রয়োজন তারা খরচ করতে রাজি। সদ্য সমাপ্ত পিএসজি চ্যাম্পিয়নস লিগের রানারআপ হয়েছে। ওই দলে আছে নেইমার, কিলিয়ান এমবাপের মতো তারকা। মেসি যোগ দিলে পিএসজি আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। মেসির জাতীয় দলের সতীর্থ ডি মারিয়াও রয়েছে। মেসির সঙ্গে দীর্ঘদিন বার্সেলোনায় খেলেছেন নেইমার। পিএসজি মেসিকে ফেরালে ২ বন্ধু খেলবেন একই সঙ্গে। নেইমারকে পেতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছিল পিএসজি। এবার বাই আউট ক্লজে মেসিতে পেতে তাদের খরচ করতে হবে ৭০০ মিলিয়ন ইউরো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীলংকা সফরে তামিমদের ব্যাটিং পরামর্শক ম্যাকমিলান পরবর্তী সংবাদ অ্যান্ডারসনের কীর্তির দিনে সাউদাম্পটন টেস্ট ড্র

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads