ads

বুধবার , ২৬ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অ্যান্ডারসনের কীর্তির দিনে সাউদাম্পটন টেস্ট ড্র

খবর টি পড়েছেন : ১৯৪
অ্যান্ডারসনের কীর্তির দিনে সাউদাম্পটন টেস্ট ড্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের পঞ্চম দিন ইংল্যান্ড ও তাদের শীর্ষ টেস্ট বোলার জেমস অ্যান্ডারসনকে চোখ রাঙাচ্ছিল বৃষ্টি। একদিকে শঙ্কায় ছিল ইংলিশদের জয়, অন্য দিকে অ্যান্ডারসনের ৬শ উইকেট নিয়ে মৌসুম শেষ করার তাড়া। ইংল্যান্ড জিততে পারেনি, তবে স্বপ্ন পূরণ হয়েছে ডানহাতি পেসারের।

Shamol Bangla Ads

অ্যান্ডারসন প্রথম সিমার ও চতুর্থ বোলার হিসেবে ৬০০ টেস্ট উইকেট নিয়েছেন। শেষ দিনে একটি উইকেট প্রয়োজন ছিল তার। আগের দিন আবিদ আলীর উইকেট নেওয়া অ্যান্ডারসন শেষ বিকেলে আজহার আলীকে ফিরিয়ে মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের পাশে বসেন। সারা রাতের বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে দুই সেশন খেলা বন্ধ ছিল। শেষ বিকেলে দুটি উইকেট হারিয়ে পাকিস্তান ৪ উইকেটে ১৮৭ রানে থামে। তাতে ম্যাচ ড্র হয় এবং ১-০ তে তিন ম্যাচের সিরিজ জেতে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল স্বাগতিকরা, দ্বিতীয়টি হয় ড্র।

প্রথম ইনিংসে ২৬৭ রান করা ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি হয়েছেন ম্যাচের সেরা। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। দুই দল ২৮ আগস্ট তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে।

Shamol Bangla Ads

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৩ রান করা ইংল্যান্ড পাকিস্তানকে ২৭৩ রানে গুটিয়ে দেয়। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে পাকিস্তানিরা। সেখানেও সুবিধা করতে পারেনি। তবে বৃষ্টি তাদের জন্য হয়ে এসেছে সৌভাগ্যের ছোঁয়া হয়ে। চতুর্থ ও পঞ্চম দিন মিলিয়ে প্রায় চার সেশন মাঠে বলই গড়ায়নি। মঙ্গলবারের খেলা শুরু হয় সফরকারীদের স্কোর ২ উইকেটে ১০০ রান থাকতে।

শেষ বিকেলে মাত্র ২৭.১ ওভার খেলা হয়েছে। তাতে বাবর আজমের অপরাজিত ৬৩ রানে প্রতিরোধ পাকিস্তানের একমাত্র প্রাপ্তি। এর আগে আজহারকে ৩১ রানে জো রুটের ক্যাচ বানিয়ে অ্যান্ডারসন উল্লাসে মাতেন। পাকিস্তানের অন্য উইকেটটি পেয়েছেন রুট, তার শিকার আসাদ শফিক (২১)। দুর্দান্ত কীর্তি গড়া অ্যান্ডারসন ম্যাচ শেষ করেছেন ৭ উইকেট নিয়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসির জন্য প্রস্তুত ৩ ক্লাব পরবর্তী সংবাদ করোনায় আক্রান্ত বিশ্বকাপজয়ী তারকা পল পগবা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads