ads

শনিবার , ২২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কর্ণঝোড়া বিটের অবৈধ দখল উচ্ছেদ

খবর টি পড়েছেন : ১৯০
শ্রীবরদীতে কর্ণঝোড়া বিটের অবৈধ দখল উচ্ছেদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ ময়মনসিংহ বন বিভাগের অধীনে শেরপুরের শ্রীবরদীতে বালিজুরি রেঞ্জের কর্ণঝোড়া বিটের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ২২ আগস্ট শনিবার সকালে বন বিভাগের বালিজুরি রেঞ্জের বিট কর্মকর্তারা ওই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কর্ণঝোড়া বিটের অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন যাবত বালিজুরি রেঞ্জের ডুমুরতলা বিটের বেশকিছু বনভূমি অবৈধভাবে স্থানীয়রা দখল করে আছে। সম্প্রতি বন বিভাগের নির্দেশনা অনুযায়ী বালিজুরি রেঞ্জের উদ্যোগে বন বিভাগের বেদখল ভূমি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া বিটের প্রায় ২০ শতাংশ জমি অবৈধ দখলদারের কাছ থেকে উচ্ছেদ করে বন বিভাগের আওতায় আনা হয়।
বালিজুরি সদর বিট কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে ডুমুরতলা বিট কর্মকর্তা আবু হাশেম চৌধুরি, কর্ণঝোড়া বিট কর্মকর্তা মীর্জা গোলাম মোস্তুফা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। তিনি বলেন, বন বিভাগের যে সকল ভূমি বেদখল হয়েছে সেসব ভূমি উদ্ধারে চলমান কার্যক্রম হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। এরকম অভিযান অব্যাহত থাকবে। ওইসব অবৈধ দখল মুক্ত করে সুফল প্রজেক্টের আওতায় ফলজ, ভেষজ ও ওষধিসহ প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে প্রতিরোধ মূলক নানা বৃক্ষ রোপন করা হবে। এতে এক দিকে ফিরে পাবে বনের প্রাকৃতিকরূপবৈচিত্র্য। অন্যদিকে বছরে সরকারের রাজস্ব আদায় হবে কোটি কোটি টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সীমানা নিয়ে দু’পক্ষের বিরোধে সড়কে চলাচল বন্ধ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads