ads

শনিবার , ২২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সীমানা নিয়ে দু’পক্ষের বিরোধে সড়কে চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ১৬৮
শ্রীবরদীতে সীমানা নিয়ে দু’পক্ষের বিরোধে সড়কে চলাচল বন্ধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে দু’পক্ষের সীমানা নিয়ে বিরোধে সড়কে চলাচল বন্ধ হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সাতানিপাড়া ও খঞ্চেপাড়া গ্রামসহ ৬টি গ্রামের শতশত মানুষ। ২২ আগস্ট শনিবার সরেজমিন গেলে উভয় পক্ষ তুলে ধরেন পাল্টাপাল্টি অভিযোগ।
জানা যায়, কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া ও সাতানিপাড়া গ্রামের সীমানা দিয়ে সড়কটি প্রায় দুইশ বছরের পুরনো। ওই সড়কে চলাচল করে স্থানীয় গড়খোলা, মলামারি, গবরিকুড়া, পিরিচপুর ও পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড়, নয়াবাজার, জিন্নাহ বাজার ও কামালপুরের লোকজন। এছাড়াও খঞ্চেপাড়ায় রয়েছে একটি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এতে প্রতিদিন ছাত্রছাত্রীসহ লোকজনের চলাচল করতে হচ্ছে বিকল্প সড়কে। দীর্ঘদিন যাবত সাতানিপাড়া গ্রামের মাহাবুুবুর রহমান ও তাদের লোকজনের সাথে জমির সীমানা নিয়ে খঞ্চেপাড়া গ্রামের কাকিলাকুড়া মালেকুননেসা হযরত আলী কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ খালেকের বিরোধ চলছিল। এরই জের ধরে প্রায় ৩ সপ্তাহ আগে মাহাবুবুর রহমান ও তার লোকজন সড়কে কাটাতারের বেড়া নির্মাণ করেন। এতে বন্ধ হয় ওই সড়কে চলাচল। এ ব্যাপারে মাহাবুবুর রহমানের অভিযোগ, সড়কটি পাকাকরণের সময় সড়কের বেশিরভাগ তাদের জমিতে। এছাড়াও সড়কের ওপর বাউন্ডারি দেয়া হয়েছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস হয়েছে। কিন্তু সুরাহা হয়নি। এ জন্য তারা কাটাতারের বেড়া দিয়েছে। মাহবুবুর রহমান বলেন, বিষয়টি সুষ্ঠু বিচারের জন্যে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি।

Shamol Bangla Ads

তবে পাল্টা অভিযোগ তোলেন কাকিলাকুড়া মালেকুননেসা হযরত আলী কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ খালেক। তিনি জানান, স্বাধীনতা যুদ্ধের সময় এ সড়কে মুক্তিযোদ্ধারা যাতায়াত করেছে। সেই থেকে এ সড়কে প্রতিদিন শতশত লোক চলাচল করে। সড়কটির কিছু অংশ পাকা হয়েছে। এর আগেই তিনি বাউন্ডারি দিয়েছেন। তবে বাউন্ডারি যদি সড়কের ভিতর গিয়ে থাকে তাহলে সরিয়ে নিবেন। তিনি বলেন, এখানে কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। সড়কটি বন্ধ করে দেয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্রছাত্রীসহ শতশত মানুষ। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও থানায় জানানো হয়েছে বলেও তিনি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদ উল্লাহ তালুকদার বলেন, ওই ঘটনায় শালিস হওয়ার কথা। বৃষ্টির কারণে হচ্ছে না। তবে কয়েক দিনের মধ্যেই শালিস করে সড়কে চলাচলের ব্যবস্থা করা হবে। উপজেলা প্রশাসন সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে- এমনটাই প্রত্যাশা করেন ভুক্তভোগি ও স্থানীয়রা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কর্ণঝোড়া বিটের অবৈধ দখল উচ্ছেদ পরবর্তী সংবাদ এখনও স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন নকলার উম্মে কুলসুম…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads