ads

শনিবার , ২২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্মরণসভা ও দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ২০৪
শেরপুরে যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্মরণসভা ও দোয়া মাহফিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ আগস্ট শুক্রবার বিকেলে সদর উপজেলার কামারেরচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু। ওইসময় তিনি বলেন, ইতিহাসের জঘন্যতম নারকীয় হামলা ছিল ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা। তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওই হামলা চালানো হয়। তাদের মূল পরিকল্পনা ছিল তৎকালীন বিরোধীদলীয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা। নারকীয় ওই গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগে কেন্দ্রীয় সভানেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং প্রায় ৫ শতাধিক দলীয় নেতা-কর্মী আহত হয়। এখনও অনেকে পঙ্গুত্ব জীবনযাপন করছে। তিনি পচাত্তরের ১৫ আগস্ট হত্যাকা-ের নেপথ্যে তৎকালীন উপ-সেনা প্রধান জেনারেল জিয়া এবং ২১ আগস্ট হামলার নেপথ্যে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রধান কুশীলব হিসেবে উল্লেখ করে জাতির সামনে কমিশন গঠনের মাধ্যমে তাদের স্বরূপ উন্মোচনের দাবি জানান।

Shamol Bangla Ads

জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সমাজসেবক আব্দুস সালাম বিএসসি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, প্রকৌশলী রতন, ইউপি সদস্য রেজওয়ান কবীর ও এরশাদ আলী, যুবলীগ নেতা গোলাম মোস্তফা সরকার, মুরাদুজ্জামান প্রমুখ। ওইসময় জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, আব্দুল বাতেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় বক্তারা যুবলীগ নেতা ও কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবের ২ মেয়াদে দীর্ঘ প্রায় ৯ বছরের শাসনামলের ভূয়ষী প্রশংসা করে বলেন, তিনি ইতোমধ্যে তার দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার মধ্য দিয়ে এলাকার দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সেইসাথে সমগ্র জেলায় নিজ ইউনিয়নকে একটি অন্যতম মডেল ইউনয়ন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু একটি মহল তার বিরুদ্ধে নানা গুজব ছড়ানোসহ হরহামেশাই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যেকোন ধরনের ষড়যন্ত্র ভেদ করে আগামীতেও হাবিবুর রহমান হাবিবকে চেয়ারম্যান হিসেবে ধরে রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কর্ণঝোড়া বিটের অবৈধ দখল উচ্ছেদ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads