ads

শনিবার , ২২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

খবর টি পড়েছেন : ২৪০
নকলায় যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা : রাজধানী ঢাকায় ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শুক্রবার বাদ জুমআ নকলা পৌরশহরের জালালপুর আল জামিয়াতুল মাদানিয়া কওমি মাদরাসা মিলনায়তনে আওয়ামী যুবলীগ নকলা উপজেলা শাখা আয়োজিত ই আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

Shamol Bangla Ads

যুবলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা উম্মে কুলছুম রেনু, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, যুবলীগ নকলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণসভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads