ads

শুক্রবার , ২১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় নারকীয় গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে প্রতিবাদী স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শুক্রবার সকালে শহরের পৌর অডিটোরিয়ামে শহর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান নতুন,শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সহ-প্রচার সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সদস্য অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক দত্ত, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেইসাথে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের আশু রোগমুক্তি কামনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত: জেলায়… পরবর্তী সংবাদ নকলায় যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads