ads

বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪৭
শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শ্রীবরদীতে হতদরিদ্র ও দরিদ্র পরিবারে পুষ্টিকর খাবারসহ পুষ্টির মান উন্নয়নের লক্ষে পুষ্টি সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (ইওবঘএঝ) প্রকল্প, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। ১৯ আগষ্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
সভায় বিগত বছরের পুষ্টির ওপর নানা চিত্র ও কর্মপরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (ইওবঘএঝ) প্রকল্প, ওয়ার্ল্ড ভিশনের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, প্রজেক্ট অফিসার রাম প্রসাদ ঘোষ, প্রজেক্ট অফিসার শাহীন দীনা সুলতানা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ওই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবারে পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতন হতে নানা পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। সে লক্ষে কাজ করার আহবান জানান বক্তারা। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুলিশ সুপার আজীমের রোগমুক্তি কামনায় মন্দিরে বিশেষ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকার, গ্রেফতার-১

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads