ads

বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পুলিশ সুপার আজীমের রোগমুক্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা

খবর টি পড়েছেন : ১৮০
শ্রীবরদীতে পুলিশ সুপার আজীমের রোগমুক্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি ॥ সম্মুখ সারির কোভিড-১৯ যোদ্ধা শেরপুরের মানবিক পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম ও তার স্ত্রীর রোগ মুক্তি কামনায় শ্রীবরদী পৌর শহরের মুন্সিপাড়া শ্রী কৃষ্ণ চৈতন্য মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট বুধবার দুপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রার্থনা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি সুশান্ত কুমার সোমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিলীপ কুমার বিশ^াসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী, পুজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দত্ত, এস আই আব্দুল ওয়াদুদ, এস আই মুফাখির হোসেন পুরোহিত কার্তিক চন্দ্র মালাকার, বিরেন্দ্র চন্দ্র বর্মন প্রমুখ। ওইসময় প্রধান পুরোহিত রবীন্দ্রনাথ বিশ^াস, সাংবাদিক এম.আর.টি মিন্টুসহ মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি কোভিড-১৯ বিষয়ে সরকারি নির্দেশনা সঠিক ভাবে বাস্তবায়নসহ নিজস্ব উদ্দ্যেগে জনসচেতনায় সৃষ্টিতে অনবদ্য ভূমিকা পালন করেন ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ত্রাণ, খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় ঔষধপত্র সকলের মাঝে বিতরণ করে প্রশংসা অর্জন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আলম পিপিএম। তিনি অসাম্প্রদায়িক চেতনা ধারনকারী নির্ভিক মানবিক যোদ্ধা। তার মুখে সর্বদায় উচ্চারিত হতো ‘আমরা আছি জনতার পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে’। সম্প্রতি পুলিশ সুপার স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেরপুর নিজ বাসভবনে আইসোলেশনে থাকার পর বর্তমানে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাই মন্দিরে ধর্মীয় প্রথা অনুযায়ী হিন্দু ভক্তদের উপস্থিতিতে পুরোহিতদ্বয় ঈশ^রের কৃপা কামনা ও দীর্ঘায়ু জীবন কামনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads