ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ঝিনাইগাতীতে স্কুল ছাত্রী (১২) ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতা উপজেলার হাতিবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের কৃষক পরিবারের কন্যা। ঘটনাটি ঘটে ১২ আগষ্ট বুধবার রাতে।
পুলিশ ও ধর্ষিতা স্কুল ছাত্রী জানায়, ঘটনার রাত ৮ টায় প্রতিবেশী আবু হাসেমের বখাটেছেলে আবু হুরাইয়া (১৬)কৌশলে ওই স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জোর পূর্বক বাড়ির সামনে একটি ঝোঁপের ভিতর নিয়ে তাকে ধর্ষন করে। ওইসময় ধর্ষিতার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক আবু হুরাইয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে ধর্ষিতা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার রাতে ধর্ষক ও ২ সহযোগীকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ রাতেই ধর্ষনের সহযোগিতার অভিযোগে ধর্ষক হুরাইয়ার মা ইলিয়াস বেগমকে গ্রেফতার করে। ধর্ষক হুরাইয়া ও তার পিতা আবুল হাসেম পলাতক রয়েছে। মঙ্গলবার ধর্ষিকতা স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আদালতে ধর্ষিতার জবানবন্দি রেকর্ড করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষনের সহায়তা করার অভিযোগে গ্রেফতারকৃত ধর্ষকের মাতা ইলিয়াস বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, অপর আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
























