ads

বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দোকানদারের পেটে উপবৃত্তির টাকা

খবর টি পড়েছেন : ৫২৬
শ্রীবরদীতে দোকানদারের পেটে উপবৃত্তির টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ উপবৃত্তির টাকা উত্তোলনে করতে গিয়ে প্রতারনার শিকার হয়েছেন সাজু মিয়া নামে এক অভিভাবক। ঘটনাটি ঘটে শ্রীবরদী উপজেলার তারাকান্দি গ্রামে। ওই ঘটনায় ১৮ আগষ্ট মঙ্গলবার গ্রাম্য শালিস হয়েছে। তবে টাকা উত্তোলনকারী একই গ্রামের শিওর ক্যাশ এজেন্ট দোকানদার বারেক মিয়া উপস্থিত হয়নি। ওই এজেন্টের কাছে টাকা তুলতে গিয়ে আরও অনেকে প্রতারণার শিকার হয়েছেন বলেও অভিযোগ ওঠেছে।
প্রতারণার শিকার তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবু রায়হানের পিতা সাজু মিয়া জানান, গত ২৪ জুলাই উপবৃত্তির টাকা তুলতে গেলে কৌশলে শিওর ক্যাশের টাকা নিজেদের অন্য একটি একাউন্টে ট্রান্সফার করে নেয়ার পর জানায় যে এই একাউন্টে কোনো টাকা আসে নাই। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য দোকান মাধ্যম জানতে পারে যে শিওর ক্যাশ একাউন্টের টাকা ওই দোকানদারের নিজেদের নাম্বারে ট্রান্সফার করে নিয়েছে। ওই কথা বলতে গেলে উল্টো বারেক মিয়া তাকে হুমকি ধামকি দেয়। পরে ছাত্রের বাবা সাজু মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গ্রাম্য শালিসে দোকানদার বারেক মিয়া হাজির হয়নি। ওইসময় ওই দোকানদারের বিরুদ্ধে আরও অনেকে টাকা আত্মসাত্বের তথ্য তুলে ধরেন। ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিসে উপস্থিত জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন বলেন, বিচারে ওই দোকানদার হাজির না হওয়ায় ওই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকার, গ্রেফতার-১ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিক সহোদর ২ ভাইয়ের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads