স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েপড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে পিইসি, জেএসসি-২০১৯ ও এসএসসি-২০২০ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় শোক দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট শুক্রবার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম।

রাজধানী ঢাকার গুলশান থানা ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহমুদুল হাসান রুবেল ও চেঙ্গুরিয়া আনছার আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহিম বাদশা, মাভাবিপ্রবি’র ছাত্র জুবাইদুল ইসলাম সাহেদ, সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র সিয়াম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্র সম্রাট, ঢাবি ছাত্র ফরহাদ, তথ্য মন্ত্রণালয়ের আবু তাহেরসহ এলাকার সচেতন অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হক।
ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক জানান, এলাকার বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের উৎসাহ যোগাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এবার ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আমরা কাজ করে যাবো।
























