ads

শুক্রবার , ১৪ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নতুন করে একই পরিবারের ৩ জন ও ১ পুলিশ কর্মকর্তা করোনা আক্রান্ত

খবর টি পড়েছেন : ২১৫
নকলায় নতুন করে একই পরিবারের ৩ জন ও ১ পুলিশ কর্মকর্তা করোনা আক্রান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নতুন করে একই পরিবারের ৩ জন ও ১ পুলিশ কর্মকর্তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিবর রহমান ওই তথ্য নিশ্চিত করেছেন। একই পরিবারের ৩ জন পৌরশহরের বাসিন্দা হলেও পুলিশ কর্মকর্তার বাড়ি উপজেলার কবুতরমারী গ্রামে। তিনি বর্তমানে কুড়িগ্রাম জেলা পুলিশের আরআই পদে কর্মরত আছেন। এ নিয়ে নকলায় মোট আক্রান্ত হয়েছে ৬৪ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ্য হয়েছে ৫৪জন, চিকিৎসাধীন আছে ৯ জন। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৬৩ জনের।

Shamol Bangla Ads

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিবর রহমান জানান, একই পরিবারের ৩ জনের অবস্থা গুরুতর না হওয়ায় তাদেরকে বাসায় রেখেই চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। কুড়িগ্রাম জেলা পুলিশের আরআই ফোনে এ প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং বাসায় থেকেই চিকিৎসাসেবা নিচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads