ads

শুক্রবার , ১৪ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মঞ্জুরুল হক

খবর টি পড়েছেন : ২৪৬
শেরপুরে আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মঞ্জুরুল হক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফের যোগ দিলেন জেলা ট্রাক-মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নে

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের (রেজিঃ নং-১৬৬৫) সহ-সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু পদত্যাগ করে চালক-শ্রমিকদের মূল সংগঠন জেলা ট্রাক-মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নে (রেজিঃ নং-৩২৭৭) যোগ দিয়েছেন। ১৪ আগস্ট শুক্রবার রাতে শহরের গোপালবাড়ীস্থ জেলা ট্রাক-মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দের সামনে ওই ঘোষণা দেন তিনি।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে মঞ্জুরুল হক মঞ্জু বলেন, জেলা ট্রাক-মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের ২০২০ সালের নির্বাচনের পর ওই নির্বাচনে পরাজিত হওয়া কিছু প্রার্থীদের প্ররোচনায় আমি এ সংগঠন ছেড়ে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নে যোগ দিয়েছিলাম। কিন্তু ৩/৪ মাস থাকার পর যখন দেখলাম ওই আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ রক্ষায় কোন কাজই করছে না, বরং তাদের কাজ শ্রমিক স্বার্থবিরোধী তখন আমি আমার ভুল বুঝতে পারি। এছাড়া ডিসি অফিসে দু’পক্ষের নেতৃবৃন্দ নিয়ে একটি দ্বিপাক্ষিক সভাতেও জানানো হয়, ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী ১৬৬৫ রেজিস্ট্রেশনের সংগঠনটি ঢাকা মহানগরীর ভেতরেই কাজ করার কথা বলা হয়েছে। এ সংগঠন শেরপুর জেলার জন্য প্রযোজ্য নয়। তাই আমি স্ব-ইচ্ছায় আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম এবং জেলা ট্রাক-মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নে যোগদান করলাম। আমি আগেও এ সংগঠনেই ছিলাম। ওইসময় জেলা ট্রাক-মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
জেলা ট্রাক-মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক হোসেন আলী, সহ-সভাপতি বাদশা মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, জেলা সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের সভাপতি ফখরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পরবর্তী সংবাদ শেরপুরে নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads