ads

বুধবার , ১২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ সুপারের স্ত্রী-সন্তানসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত ॥ জেলায় মোট আক্রান্ত ৩৫৩ জন

খবর টি পড়েছেন : ২৫৬
শেরপুরে পুলিশ সুপারের স্ত্রী-সন্তানসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত ॥ জেলায় মোট আক্রান্ত ৩৫৩ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ১১ জন ও শ্রীবরদী উপজেলায় ৪ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন ৩৫৩ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩০৩ জন। আর ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৮৬ শতাংশ। ১২ আগস্ট বুধবার সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে ওইসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের স্ত্রী আলেয়া ফেরদৌসী ও ছেলে কাজী আফনান আজীম, জেলা ও দায়রা জজ আদালতের পেশকার শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজুসহ সদর ও শ্রীবরদী উপজেলার স্থানীয় বাসিন্দারা রয়েছেন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৬৯, নকলায় ৫৯, নালিতাবাড়ীতে ৬৫, ঝিনাইগাতীতে ২৯ ও শ্রীবরদী উপজেলায় ৩১ জন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, ঈদুল আজহার পর শেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। বিশেষ করে শেরপুর শহর এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার জেলা প্রশাসনের জনসচেতনতামূলক প্রচারণা ‘মাস্ক নাই,… পরবর্তী সংবাদ শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে স্টেশনারী ব্যবসায়ীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads