ads

বুধবার , ১২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার জেলা প্রশাসনের জনসচেতনতামূলক প্রচারণা ‘মাস্ক নাই, সেবা নাই’

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে এবার জেলা প্রশাসনের জনসচেতনতামূলক প্রচারণা ‘মাস্ক নাই, সেবা নাই’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে ‘মাস্ক নাই, সেবা নাই’ এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় শহরের বেশ কিছু স্থানে জনসচেতনতামূলক প্রচারণা চালান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান। ওইসময় তিনি ‌‘মাস্ক নাই, সেবা নাই, দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক ব্যবহার করুন, করোনা প্রতিরোধ করুন’ ইত্যাদি লেখা সম্বলিত ব্যানার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিতরণ করেন।

Shamol Bangla Ads

এদিকে একইদিন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান নিউমার্কেট মোড়ে জাহাঙ্গীর ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মাস্ক ব্যবহার না করায় এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত মানুষ সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে ৫শ টাকা জরিমানা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের পুলিশ সুপারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ সুপারের স্ত্রী-সন্তানসহ আরও ১৫ জনের করোনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads