ads

মঙ্গলবার , ১১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের পুলিশ সুপারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুরের পুলিশ সুপারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএ’র রোগমুক্তি কামনায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার বাদ জোহর শেরপুর শহরের মাই সাহেবা মসজিদে জেলা কমিউনিটি পুলিশং ফোরাম, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন, সমকাল সুহৃদ সমাবেশ ও অদম্য শেরপুরের উদ্যোগে ওই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ডিআইও-১ আবুল বাশার মিয়া, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী, মসজিদের মোয়াজ্জেম মোহাম্মদ মনিরুল হকসহ দুই শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। দোয়ার পূর্বে এদেশের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও করোনাকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের অবদান তুলে ধরা হয়। দোয়া পরিচালনা করেন মাই সাহেবা জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মোস্তাইম বিল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে এবার জেলা প্রশাসনের জনসচেতনতামূলক প্রচারণা ‘মাস্ক নাই,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads