ads

মঙ্গলবার , ১১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিষপানে কিশোরীর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২৬৩
নালিতাবাড়ীতে বিষপানে কিশোরীর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পছন্দের পাত্রের সাথে বিয়ে না হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে শাহানাজ পারভীন (১৫) নামে এক কিশোরী। রবিবার বিষপানের পর ১০ আগস্ট সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শাহানাজ উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের শাহা আলীর কন্যা ও নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

Shamol Bangla Ads

জানা যায়, একই গ্রামের নিয়ামুল ইসলামের (২০) সাথে প্রেমের সম্পর্ক ছিল শাহনাজের। সপ্তাহখানেক নিয়ামুল অন্যত্র বিয়ে করলে শাহানাজ পারভীন অভিমানে রবিবার সন্ধ্যায় বিষপান করে। এর কিছুক্ষণ পর বমি শুরু হলে প্রথমে তার মা টের পান। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads