ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ১০ আগস্ট সোমবার উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা ও কুশাইকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

জানা যায়, ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রামের নয়ন নকরেকের শিশু কন্যা রুনাল রাংশা (২) সোমবার সকালে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে শিশু রুনালকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বিকেলে কুশাইকুড়া গ্রামের রমজান আলীর দেড় বছরের শিশুপুত্র শাহিন নিজ বসতবাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত অবস্থায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।
ঝিনাইগাতী থানার এসআই হারুন ও আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























