ads

মঙ্গলবার , ১১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৭৬
শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী (৫৫) হত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়া সড়কে ওই ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওইসময় মৃত আইয়ুব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিচারের দাবি করে বক্তব্য রাখেন তার ছেলে ছামিউল ইসলাম।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে মাছ শিকারে যায় তাতিহাটি নয়াপাড়া গ্রামের দিন মজুর আইয়ুব আলী। ওই রাতে প্রতিবেশী মৎস্য খামার মালিক রফিকুল ইসলাম পাক্কীর ছেলে রাসেল ও পাহারাদার আব্দুল করিমের ছেলে নবী হোসেন তাদের বাড়িতে যায়। ওইসময় আইয়ুব আলী তাদের মৎস্য প্রজেক্ট থেকে মাছ শিকার করে বলে অভিযোগ তুলে তাকে শাসিয়ে আসে। ওই রাতে নিখোঁজ হয় আইয়ুব আলী। গত ১ আগস্ট একই গ্রামের কাফি মিয়ার পরিত্যক্ত পানির ডোবা থেকে আইয়ুব আলীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ওইদিন থানায় একটি অপমৃত্যু মামলা হয়। অন্যদিকে মৃত আইয়ুব আলীর ছেলে ছামিউল ইসলাম বাদী হয়ে আদালতে রাসেল ও নবী হোসেনসহ ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিষপানে কিশোরীর আত্মহত্যা পরবর্তী সংবাদ শেরপুরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads