ads

রবিবার , ৯ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর রোটারী ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২৪১
শেরপুর রোটারী ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : ‌‘সেইভ দ্য এনভায়রনমেন্ট’ শ্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরে রোটারী ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৯ আগস্ট রবিবার সকালে শহরের খরমপুরস্থ ডাঃ সেকান্দর আলী কলেজ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে ওই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান আতিউর রহমান আতিক এমপি। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র রোটারিয়ান আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা পিএইচএফ, সেক্রেটারি সাদুজ্জামান সাদী, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, ক্লাবের পিএইচএফ, ক্লাব ট্রেইনার পিপি আলহ্বাজ মোঃ মাহবুবুর রহমান সুজা, এক্সিকিউটিভ সেক্রেটারি নাজমুল আলম, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর পিপি অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, চিফ সার্জেন্ট এট আর্মস পিপি মলয় চাকী, স্ট্যান্ডিং কমিটি চেয়ার ফাউন্ডেশন পিপি শরণ রায় পিএইচএফ, সার্জেন্ট এট আর্মস পিপি মনির উদ্দিন আহমেদ, রোটার‌্যাক্ট বিশালসহ অন্যান্য রোটারিয়ান, রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্টগণ। এছাড়া শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষকমন্ডলী, সুশীল সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা জানান, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা বিভিন্ন কমুনিটিতে রোপণ ও বিতরণ করা হবে। বৃক্ষরোপণ শেষে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ প্রজেক্টটির ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের সার্ভিস প্রজেক্ট কমিটি চেয়ার মলয় মোহন বল পিএইচএফ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads