ads

রবিবার , ৯ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

খবর টি পড়েছেন : ২৯৭
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট রবিবার সকালে স্থানীয় অনির্বাণ সংঘে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর আয়োজনে ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা, মরিয়মনগর ওয়াইএমসিএ, চাসংগিত্তাল ক্লাব মরিয়মনগর, কোচ কালচারাল এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সংযোগিতায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘কোভিড-১৯ আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম’ এ মূলসুরকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ওই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা শাখার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর চেয়ারম্যান নবেশ খকসী। সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু পাঠ করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর সেক্রেটারী অসীম ম্রং।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাসংগিত্তাল ক্লাব মরিয়মনগর এর সেক্রেটারী রনু নকরেক, মরিয়মনগর ওয়াইএমসি এর সেক্রেটারী হেমার্শন চিরান, কোচ কালচারাল এন্ড ডেভলপম্যান্ট এসোসিয়েশনের সভাপতি যুগল কিশোর কোচ, বাগাছাস ঝিনাইগাতী থানা শাখার সভাপতি অনিক চিরান, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার ম্যানেজার সুজল চিসিম। এসময় উপস্থিত ছিলেন, কারিতাসের ঝিনাইগাতী উপজেলা ম্যানেজার প্রীতি রিছিল, মাঠ কর্মকর্তা সুলভ দফোসহ অন্যান্যরা।
বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার, আদিবাসীদের মাতৃভাষা চর্চা ও সংরক্ষেণে সমতলের আদিবাসদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অনগ্রসর, নির্যাতিত ও সুযোগ বঞ্চিত আদিবাসী জনগোষ্ঠির সার্বিক উন্নয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের হাতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি-দাওয়া উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর রোটারী ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ… পরবর্তী সংবাদ শেরপুরে দায়িত্বের ২ বছর ॥ প্রত্যাশা ও প্রাপ্তির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads